,

সেপ্টেম্বরের প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় মার্শাল

news-image

সেপ্টেম্বর মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় ও সেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড এ্যান্থনি মার্শাল ও টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার মরিসিও পোচেতিনো। এবারের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ৩৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ১৯ বছর বয়সী মার্শাল ইউনাইটেডে যোগ দেন। গত মাসে তিনি তিনটি গোল করেছেন। লিভারপুলের বিপক্ষে মাসের শুরুতে তার অভিষেক হয়। ঐ ম্যাচে এক গোল করা ছাড়া সাউদাম্পটনের বিপক্ষে করেছেন আরো দুই গোল।  এদিকে সেপ্টেম্বরে স্পারসরা তিনটি ম্যাচেই জিতেছে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়। স্পারসদের দায়িত্ব নেবার পরে এটাই ছিল আর্জেন্টাইন ম্যানেজার পোচেতিনোর কোচ হিসেবে প্রথম পুরস্কার। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে সাউদাম্পটনের হয়ে তিনি প্রথম এই পুরস্কার জিতেছিলেন। পোচেতিনো জানিয়েছেন ক্লাবের সকলের অবদানের স্বীকৃতি এই পুরস্কার। এটা শুধুমাত্র আমার জন্য নয় বরং পুরো ক্লাবের কৃতিত্ব। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এক মাসের জন্য হলেও পুরো দলই এর সাথে জড়িত। এটা পুরো ক্লাবের প্রাপ্য। বাসস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ