,

ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করলো হাঙ্গেরি

news-image

শরণার্থী ঢল ঠেকাতে ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। শরণার্থীদের হাঙ্গেরির ভেতর দিয়েই পশ্চিম ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে। তাদের গন্তব্য রাষ্ট্রের মধ্যে রয়েছে অস্ট্রিয়া ও জার্মানি। গ্রিসে শরণার্থী প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি সমর্থিত একটি পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার একমত হতে পারেনি। এরপরই ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় দেশটি। পরে শুক্রবার মধ্যরাতে সীমান্ত বন্ধ করে দেয়।

এদিকে ক্রোয়েশিয়া জানিয়েছে তারা এখন শরণার্থীদের ঢল স্লোভেনিয়ার দিকে ঠেলে দেবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, অভিবাসন প্রত্যাশিরা চাইলে এখনও দুটি সীমান্ত ট্রানজিট এলাকায় আশ্রয় আবেদন করতে পারে। এছাড়া বৈধ কাগজপত্র আছে এমন ব্যক্তিদের জন্য বেরেমেন্ড ও লেতেনজের সীমান্ত পোস্টগুলো উন্মুক্ত রয়েছে। শরণার্থী ঢল ঠেকাতে এর আগে হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ