,

সার্কাস শিখবেন জয়া!

news-image

গতকাল টালিউডে মুক্তি পেয়েছে দেশভাগ নিয়ে সৃজিত মুখার্জির চলচ্চিত্র 'রাজকাহিনী'। এতে রুবিনা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এর ব্যস্ততা শেষে চলতি মাসের ২০ তারিখ দেশে ফিরবেন তিনি। এসেই ব্যস্ত হয়ে পড়বেন মাহমুদ দিদারের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত 'বিউটি সার্কাস' চলচ্চিত্র নিয়ে। এতে জয়াকে দেখা যাবে সার্কাস দলের প্রধান বিউটির ভুমিকায়। তার নামের সঙ্গে মিল করেই চলচ্চিত্রটির নামকরণ হয়েছে।  
কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, 'বিউটি চরিত্রটির জন্য সার্কাসের বিভিন্ন কসরতের প্র্রশিক্ষণ নিতে হবে। কারণ চলচ্চিত্রে আমাকেও সার্কাস দেখাতে হবে। পরিচালকের প্রথম চলচ্চিত্র এটি। এর আগে টিভিতে তার সঙ্গে কাজ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে ছবিটি।'
পরিচালক মাহমুদ দিদার জানান, সার্কাসের ঝুঁকিপূর্ণ খেলা, সার্কাসপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হবে ছবিটি। ছবিটির নামভূমিকায় অভিনয় করবেন জয়া আহসান। তিনি নিজেও খিলাড়ি হয়ে দর্শকদের সামনে হাজির হবেন। তাকে দেখতেই উপচে পড়ে দর্শক।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ