,

ওয়ানডে বা টি-২০ খেলতে আসতে পারে অস্ট্রেলিয়া

news-image

আইসিসির সভাশেষে দেশে ফিরে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দফায় দফায় দুঃখ প্রকাশ করা হয়েছে। ওরা বলেছে আমরা যেহেতু আসতে পারি নাই আমরা পুষিয়ে দেব।’ 
নাজমুল হাসান বলেন, ‘‘এতোদিন যে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ছিল ওয়ালি এডওয়ার্ডস, এটা তার শেষ সভা ছিল, সে নিজে যেমন দুঃখ প্রকাশ করেছে নতুন প্রেসিডেন্টও দুঃখ প্রকাশ করেছে। এবং তিনি আমাকে আসার আগের দিন বলেছেন, আমি দেশে গিয়ে কোনো বিকল্পই বাকি রাখবো না। তিনি বলেছেন, আমি তোমাকে কথা দিচ্ছি, কত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে খেলা যায় সেটা আমি দেখব।’ অস্ট্রেলিয়া এটাও জানিয়েছে, যে তারা ব্যবস্ততার কারণে এখনই আসতে পারছে না। তবে ২০১৬ সালের শেষে বা ২০১৭ সালের কোনো এক সময়ে এই সফরটা করার চেষ্টা করবে। এ ছাড়াও এরমধ্যে হয়তো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে আসতে পারে।’’
 
বিসিবি সভাপতি জানান— অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘সামনে যখন ভারত বা শ্রীলঙ্কা সফরে আসবে তখন আমাদের সঙ্গে একটা দুইটা ম্যাচ খেলা যায় কী না, টেস্ট নাও হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলবে। ওরা যে আসতে চায় বা আসবে এটা প্রমাণ করার জন্য। এটা দেখবে কিন্তু নিশ্চিত কোনো আলোচনা হয়নি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ