জার্মানিতে ২৪ লাখ ডিজেল গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ

news-image

জার্মানিতে ফোক্সভাগেনের ২৪ লাখ ডিজেল গাড়ি ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করতে চলেছে সে দেশের পরিবহন কর্তৃপক্ষ। জার্মান প্রশাসনের মুখপাত্র একথা জানিয়ে বলেন, দূষণ আড়াল করার জন্য এই সব গাড়িতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে ওই সংস্থা। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরিবহন কর্তৃপক্ষের নজরদারিতে গাড়ি ফেরানোর প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।

আমেরিকায় দূষণ-প্রতারণা সামনে আসার পর এই কেলেঙ্কারির কথা কবুল করে জার্মান গাড়ি বহুজাতিকটি। তার পর গত সপ্তাহে সংস্থা জানিয়েছিল, জানুয়ারি থেকে গাড়ি ফেরানো শুরু করবে তারা। তবে জার্মান সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই ঘটনায় ভাবমূর্তিতে এতটাই ধাক্কা লেগেছে যে, ফোক্সভাগেন কাণ্ড ঘিরে ধৈর্যের বাঁধ ভেঙেছে বার্লিনের। সেই কারণেই সংস্থার সিদ্ধান্তের জন্য অপেক্ষা না-করে নিজেদেরই গাড়ি ফেরানোর এই নির্দেশ।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান