বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের চেয়ে কেন কম টাকা পাবেন সাকিব?

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসরে খেলতে আসা বিদেশি শীর্ষ ক্রিকেটারদের চেয়ে কম টাকা পাবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল মনে করছে, বিপিএলের টিকে থাকার জন্য আপাতত সাকিবের মতো বাংলাদেশের ‘আইকন’ ক্রিকেটারদের কম টাকা নিতে হবে। বিদেশি ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার ডলার (প্রায় ৫৫ লাখ টাকা)। তিন ধরনের ক্রিকেটেই আইসিসির অলরাউন্ডারদের র‍্যাংঙ্কিংয়ের শীর্ষ থাকা সাকিব পাবেন ৩৫ লাখ টাকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, তৃতীয় আসরে সাকিবের সঙ্গে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। বিসিবি পরিচালক মল্লিক মানের দিক থেকেও ‘আইকন’ খেলোয়াড়দের বিদেশি ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে রাখছেন না। তাই সংবাদ সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠলো স্থানীয় খেলোয়াড়দের প্রতি অবিচার হচ্ছে কিনা। জবাবে মল্লিক পাল্টা প্রশ্ন করেন, “সাকিবের হয়তো আরও বেশি প্রাপ্য; কিন্তু বাকি ৫ আইকনকে আমি কত টাকা দেব?”
“কিন্তু আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের টিকে থাকার স্বার্থে এটা দরকার আছে। দুয়েকটা আসর যাক, তখন এই ব্যাপারগুলোও ঠিক হয়ে যাবে।” আইকন খেলোয়াড়দের কম টাকা দেওয়ায় তাদের ফ্র্যাঞ্চাইজি বেছে নেয়ার স্বাধীনতা দেয়ার কথা ভাবছে গভর্নিং কাউন্সিল। তবে আইকন ক্রিকেটার নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির মতামতও নেয়া হবে বলে জানান মল্লিক। “আইকন ক্রিকেটারদের দল ঠিক করায় দুটি পদ্ধতি আছে। আমরা ক্রিকেটারদের থেকেও মতামত নেব। যেহেতু এবার আমরা একটা আর্থিক বাধ্যবাধকতা দিয়ে রেখেছি, এজন্য আইকন ক্রিকেটাররা কোন দলে খেলতে চায় এটা শুনব। ফ্র্যাঞ্চাইজিরা কাকে চায়, এটাও শুনব। বিপিএল গভর্নিং কাউন্সিলে আমরা বসে ঠিক করে দেব।”
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, সপ্তাহখানেকের মধ্যে তারা আইকন ক্রিকেটারদের দল ঠিক করে দেবেন। ফলে আইকন ক্রিকেটাররা দল নির্বাচন ও গঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন। আগামী ২৬ অক্টোবর ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ক্রিকেটারদের বেছে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সূত্র : বাংলাদেশের খেলা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে