,

নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে জিম্বাবুয়ে: বিসিবি

news-image

নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে তারা। এছাড়া আগামী জানুয়ারিতে হবে দুই দলের টেস্ট সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্থগিত হওয়া সিরিজ খেলতে ২০১৬ কিংবা ২০১৭ সালে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। জিম্বাবুয়েও তাতে সম্মতি জানায়। পরে দুই দেশের সম্মতিতে আগে ওয়ানডে ও টি-২০ এবং পরে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। 
সোমবার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের নিশ্চয়তা দিয়ে বলেন, জিম্বাবুয়ে এখন নিজেদের দেশে সিরিজ খেলছে। তারা ২৯ অক্টোবর পর্যন্ত ব্যস্ত। আমাদের এখানে ২০ নভেম্বর বিপিএল শুরু হওয়ার কথা।
তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজের জন্য ফাঁকা আছে বলতে গেলে ১ নভেম্বর থেকে ১৭-১৮ নভেম্বর। এ সময়ের মধ্যে দুটি টেস্ট ও একটি অনুশীলন ম্যাচ খেলা কঠিন। তাই আগামী মাসে ওয়ানডে ও টি-২০ সিরিজ হতে পারে। টেস্ট সিরিজ জানুয়ারিতে হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ