,

দাবাড়ূ ফাহাদের সঙ্গী মাহিন্দ্রা

news-image

বারো বছরের এক বালক ভালো-মন্দ আর কতটুকুই বোঝে। তবে খুদে দাবাড়ূ ফাহাদ রহমানের গল্পটা তো ভিন্নই। দেশের কনিষ্ঠ ফিদে মাস্টারের তকমা জড়িয়ে আছে তার গায়ে। তবে চূড়ান্ত সাফল্যের জন্য ফাহাদকে সামনে পেরোতে হবে অনেকটা পথ। সে পথ পাড়ি দেওয়ার জন্য অন্তত ভালো একটি সঙ্গী খুঁজে পেলে বাংলাদেশের এ দাবাড়ূ। চলার পথে তার পাশে এসে দাঁড়াল বিশ্বের শীর্ষস্থানীয় মবিলিটি সলিউশন সরবরাহকারী প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা। প্রতিভাবান দাবাড়ু ও দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমানকে ভবিষ্যতে গ্র্যান্ড মাস্টার হিসেবে দেখার প্রয়াস নিয়েই পাশে এসে দাঁড়িয়েছে কোম্পানিটি। গতকাল সংবাদ সম্মেলনে মাহিন্দ্রা কমভিভার কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন যখন তার কোম্পানির সাদা গেঞ্জিটা ফাহাদের হাতে তুলে দিচ্ছেন, তখনো ফাহাদের চোখে বিস্ময়! ফাহাদ শুধু এতটুকুই বুঝতে পারছিল, কোচ হিসেবে সে পেতে যাচ্ছে গ্রান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ স্যারকে। আর বিদেশে টুর্নামেন্ট খেলতে যেতে সমস্যা হবে না তার। ব্যক্তিগত লক্ষ্যের কথাটাও অকপটে জানিয়ে দিল ফাহাদ, 'আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই।' ফাহাদের আগামী এক বছরের জন্যে মাসিক বৃত্তি ও দেশে-বিদেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলার যাবতীয় ব্যয়ভার বহন করবে মাহিন্দ্রা কমভিভা। ফাহাদের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন নিয়াজ মোর্শেদ, 'গ্র্যান্ডমাস্টারের খরা কাটিয়ে উঠতেই আমি ফাহাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এক বছর পর এটিকে ২২৫০-এ নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ