বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়া মালিকের টনিক বিবি সানিয়া

news-image

পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি। শোয়েব মালিকের দুর্দান্ত প্রত্যাবর্তনের নেপথ্যে কোন রহস্য কাজ করেছে? প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান। কী এমন টনিক কাজে দিল? যাতে মালিক ফিরেই পেয়েছেন হারিয়ে যাওয়া নিজেকে। বলেছেন, এমন পারফরম্যান্সে প্রেরণা দিয়েছেন তার স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা। চার দিন আগে বেইজিংয়ে চায়না ওপেনের দ্বৈত শিরোপা ঘরে তুলেছেন সানিয়া। সেই আলো ছড়ানো পারফরম্যান্স থেকেই প্রেরণার নুড়ি পাথর খুঁজে পেয়েছেন শোয়েব। মালিক বলেন, ‘ডাবল সেঞ্চুরি সব সময় হয় না। যখন টেনিস কোর্টে সানিয়া জেতে, স্বাভাবিকভাবেই সেটা আমাকে প্রেরণা দেয় ক্রিকেটের ২২ গজে।’


নিজেদের ক্রীড়া দম্পতি দাবি করে শোয়েব বলেন, ‘আমরা আসলেই ভাগ্যবান যে, দুজনই ক্রীড়াবিদ। আমার ডাবল সেঞ্চুরিতে সানিয়া ঠিক সে রকম আনন্দ পেয়েছে, যে রকম আমি তার শিরোপা জয়ে পাই।’ বুধবার পাকিস্তান প্রথম ইনিংসে একপর্যায়ে ছিল পাঁচ রানে এক উইকেট। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে ১৬৮ রান যোগ করেন মালিক। পঞ্চম উইকেটে আসাদ শফিককে নিয়ে ২৪৮ রান তোলেন এই অলরাউন্ডার। নিজের এমন প্রবলভাবে ফিরে আসাটাকে মালিক ব্যাখ্যা করেন এভাবে, ‘এটা সত্যিই সহজ ছিল না। প্রতিটি কঠিন মুহূর্ত হাসি দিয়ে জয় করার চেষ্টা করেছি।’ মালিক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই ২০১০ সালে। ওই ঘটনার কয়েক মাস আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ওয়েবসাইট। 

এ জাতীয় আরও খবর

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন