,

লেবানন ও জর্ডানকে বিশেষ সহায়তা দেবে বিশ্বব্যাংক , সৌদি বাহিনীর জঙ্গি বিমান ভুপাতিত করল ইয়েমেন সেনাবাহিনী

news-image

বিবিসি বাংলার প্রতিবেদন
 

শরণার্থী সমস্যা মোকাবেলায় সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সহায়তা দেবার পরিকল্পনা করছে বিশ্ব ব্যাংক। গৃহযুদ্ধের ফলে সিরিয়া থেকে যেসব প্রতিবেশী দেশে সবচে বেশি সংখ্যক মানুষ পালিয়ে গেছে, এমন দেশগুলোকেই মূলত এই সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে লেবানন, জর্ডান ও অন্যান্য গালফ দেশগুলোকে ন্যুনতম সুদে ঋণ দিয়ে শরণার্থীদের সহায়তার ব্যবস্থা করাই এই পরিকল্পনার উদ্দেশ্য বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ পালিয়ে গেছে পার্শ্ববর্তী লেবানন, তুরস্ক এবং জর্ডানে।

এই মূহুর্তে লেবাননের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ এবং জর্ডানের কুড়ি শতাংশ মানুষ সিরিয় উদ্বাস্তু। ফলে এসব দেশের অর্থনীতিতে তা মারাত্মক চাপ সৃষ্টি করছে। আর এই সংকট মোকাবেলায় সাহায্য করতে চায় বিশ্বব্যাংক। বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী মূলত লেবানন ও জর্ডানকে ন্যুনতম সুদে ঋণ দেয়া হবে। কিন্তু এই পরিকল্পনার সমস্যা হচ্ছে, দুটি দেশই মধ্যম আয়ের দেশ। ফলে বিশ্ব ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের স্বল্প সুদে ঋণ দেয়া যাবে না।

কেবলমাত্র অনুন্নত দেশসমূহকেই নুন্যতম সুদে ঋণ দিতে পারে বিশ্বব্যাংক। সেকারণে, সঙ্গত কারণেই এই দেশ দুটিও এ প্রস্তাবে ততটা আগ্রহী নয়। নতুন প্রস্তাবে বিশ্বব্যাংক বলছে, তাদের দেয়া ঋণের সুদের বড় অংশটি যদি জি-সেভেন-ভুক্ত দেশসমূহ, কিংবা ধনী গালফ রাষ্ট্রগুলো পরিশোধের দায়িত্ব নেয়, তাহলে এই সমস্যা মিটে যায়। সেক্ষেত্রে সহায়তা নিয়ে ঐ আরবদেশগুলো নিজেদের দেশে থাকা বিপুল শরণার্থীদের সাহায্য করতে পারবে।

 

সৌদি বাহিনীর জঙ্গি বিমান ভুপাতিত করল ইয়েমেন সেনাবাহিনী 

ইয়েমেনের সেনাবাহিনী বিপ্লবী সংগঠন আনসারুল্লাহ'র সহযোগিতায় দেশটির উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে সৌদি আগ্রাসী বাহিনীর একটি জঙ্গি বিমান গুলি করে ভুপাতিত করেছে। .jongi biman2সৌদি বাহিনীর জঙ্গি বিমানটিকে গুলি করা হলে সেটি আজ (বৃহস্পতিবার) সা’দা প্রদেশের গামার এলাকায় বিধ্বস্ত হয় বলে ইয়েমেনের বার্তা সংস্থা 'সাবা' জানিয়েছে। জঙ্গি বিমানের ধ্বংসাবশেষ এবং এর পাইলটকে খুঁজতে ইয়েমেনের বাহিনী অভিযান শুরু করেছে। সৌদি বাহিনীর এই জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ইয়েমেনের ওই এলাকায়  কয়েক দফা বোমা বর্ষণ করেছে খবর পাওয়া গেছে। অবশ্য সৌদি বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি। – সূত্র : আইআরআইবি

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ