বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ভারতের জয়

news-image

অবশেষে জয় পেল ভারত। টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতেও হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইন্দোরের দ্বিতীয় ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং বীরত্বের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেয়েছে তারা ২২ রানের জয়। স্বাগতিকদের ৫০ ওভারে ৯ উইকেটে করা ২৪৭ রানের জবাবে প্রোটিয়ারা অলআউট হয় ২২৫ রানে। লক্ষ্যটা মোটেও কঠিন ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য। হাশিম আমলা-কুইন্টন ডি কক উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করে সেটাকে সহজ করে দিয়েছিল আরো। এরপর তৃতীয় উইকেট জুটিতে ফাফ দু প্লেসিস (৫১) ও জেপি দুমিনি (৩৬) যোগ করেন আরো ৮২ রান। অবশেষে ভারতের জয় যদিও ৮ রানের মধ্যে তাঁরা প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে সফরকারীরা। এবি ডি ভিলিয়ার্স-ফারহান বেহারদিনরাও কাটিয়ে উঠতে পারেননি সেটা। তাই ২২৫ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা।oneday

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮২ রান তুলতে ভারত হারায় রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট। তাঁদের ব্যর্থতার মাঝে অবশ্য ৫১ রানের কার্যকরী ইনিংস খেলেছেন আজিঙ্কা রাহানে। তবে ভারতের ইনিংসের আসল নায়ক অধিনায়ক ধোনি। হার না মানা ৯২ রানের ইনিংসের ওপর ভর দিয়েই ভারত পায় আড়াই শ ছুঁই ছুঁই স্কোর। ক্রিকইনফো ভারত : ৫০ ওভারে ২৪৭/৯ (ধোনি ৯২*, রাহানে ৫১; স্টেইন ৩/৪৯)। দক্ষিণ আফ্রিকা : ৪৩.৩ ওভারে ২২৫ (দু প্লেসিস ৫১, দুমিনি ৩৬; অক্ষর ৩/৩৯, ভুবনেশ্বর ৩/৪১)

ফল : ভারত ২২ রানে জয়ী। 

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন