,

বিপিএলের উদ্বোধনীতে আসছেন হৃতিক-জ্যাকুলিন

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর । ওই দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবে থাকছেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃতিক রোশনও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্দেজ। এছাড়াও মমতাজ, রুনা লায়লা, আইয়ুব বাচ্চুর পাশাপাশি মঞ্চে উপস্থিত হবে খ্যাতনামা অনেক ব্যান্ড দলও। আগামী এক সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত করা হবে। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছ বিপিএল গভর্নিং কাউন্সিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক। উল্লেখিত বলিউড তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার বিষয়টি নিশ্চিত করে শেখ সোহেল বলেছেন, ‘আমরা ইতোমধ্যে হৃতিক, জ্যাকুলিন ও কেকের সঙ্গে চুক্তি করে ফেলেছি।’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য দর্শকদের টিকেট কাটতে হবে। টিকেটের মূল ৩০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্য়ন্ত। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে শেখ সোহেল মিডিয়াকে বলেছেন, ‘আমরা অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছি বেলা ৩টা থেকে। দুপুর থেকেই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন। আমরা অনুষ্ঠান শুরু করব বিকাল ৪টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর বাংলাদেশের শিল্পীরা গান দিয়ে শুরু করবেন, মাঝে জ্যাকুলিন ও হৃতিক নাচবেন। সঙ্গে গান পরিবেশন করবে কেকে। তবে পুরো অনুষ্ঠানের মডেলটি এখনও সাজানো হয়নি। খুব দ্রুতই সবকিছু ঠিক করা হবে।’ 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে