,

দৃষ্টিহীনদের ক্রিকেট উন্নয়নে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

news-image

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে দৃষ্টিহীন ক্রিকেটের উন্নয়নের জন্য সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান, বেসরকারি সংস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এম হারুন-অর-রশিদের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বাসসকে এ খবর জানান। রাষ্ট্রপতি বৈঠকে বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়। তারাও দেশের সম্পদ। তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেয়া গেলে তারাও জাতির জন্য সুনাম বয়ে আনতে পারে। দৃষ্টিহীন ক্রিকেট দল টি-২০ টুর্নামেন্টের যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গত জুনে ভারতে আয়োজিত ত্রিবঙ্গ ইন্টারন্যাশনাল দৃষ্টিহীন ক্রিকেট টুর্নামেন্টে দেশের দৃষ্টিহীন ক্রিকেট দল যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। ভিজুয়াল ইমপেয়ার্ড ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল এই টুর্নামেন্টের আয়োজন করে। প্রতিনিধি দলটি দৃষ্টিহীন ক্রিকেটের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং নিয়মিত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মতো একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ