,

সিবিচে হাজার হাজার গরুর লাশ, গন্ধে এলাকাছাড়া বাসিন্দারা

news-image

সৈকতে ভেসে এসেছে হাজার হাজার গরুর লাশ। আচমকা এই দৃশ্যে হতচকিত শহরের বাসিন্দারা। কিন্তু কী ভাবে এতগুলি নিরীহ জীবের একসঙ্গে মৃত্যু ঘটল? গো-হত্যা ও গোমাংস খাওয়া নিয়ে ভারতজুড়ে হইচইয়ের মাঝেই সুদূর লাতিন আমেরিকার সমুদ্রতীরে কয়েক হাজার গরুর দেহ ভেসে আসতে দেখে নড়েচড়ে বসে ব্রাজিল প্রশাসন। জানা গিয়েছে, গত ৬ অক্টোবর উত্তর ব্রাজিলের বার্সারেনা অঞ্চলের বন্দর শহর ভিলা দো কন্দে সৈকতে গবাদি পশুর লাশের স্তূপ জমতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাড়া পড়ে যায়। সমুদ্রের ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এসে পৌঁছচ্ছে দেহগুলি। অচিরেই তাতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা বন্দর এলাকায়। কিন্তু সমুদ্রের কোন অঞ্চল থেকে আচমকা ভেসে আসতে শুরু করল এই লাশের স্তূপ? কী কারণেই বা একসঙ্গে এতগুলি পশুর মৃত্যু হল?


জানা গিয়েছে, বন্দর শহর থেকে রওনা দেওয়ার একটু পর মিনার্ভা এসএ সংস্থার একটি জাহাজ উল্টে যায়। ওই জাহাজ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল কয়েক পাঁচ হাজার গরু। মূলত বিফ সংগ্রহের জন্যই গবাদি পশুগুলিকে রফতানি করা হচ্ছিল বলে জানিয়েছে সংস্থা। কিন্তু জাহাজ দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে। কয়েকটি গরু জলে পড়ে সাঁতরে তীরে পৌঁয় কিন্তু বেশির ভাগ পশু জাহাজের খোলে বাঁধা ছিল বলে সেই সুযোগ পায়নি। ফলে তাদের সলিল সমাধি হয়। পুরসভার উদ্যোগে মৃত গরুগুলির দেহ সৈকত থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। তবে এহেন হো-হত্যা নিয়ে প্রতিবাদ জানাননি শহরবাসী। ভাগ্যিস শহরটি লাতিন আমেরিকায়! 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে