,

থাকসিন শিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির এক আদালত। তার বিরুদ্ধে সেনাবাহিনী দায়ের করা একটি মানহানী মামলায় তিনি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়। বিলম্বে পাওয়া খবরে বলা হয়েছে, দুর্নীতির দায়ে তাকে ২০০৮ সালে জেল দেয় আদালত। এই শাস্তির হাত থেকে বাঁচতে তিনি বিদেশে চলে যান। এরপর থেকে বিদেশের বিভিন্ন স্থানে বসবাস করছেন তিনি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অর্থ দৃশ্যত তেমন প্রভাব ফেলবে না। থাকসিন শিনাওয়াত্রা গত মে মাসে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকাকে সাক্ষাতকার দেন। পরে ওই সাক্ষাতকারটি ইউটিউবে পোস্ট করা হয়। অভিযোগ আছে, সাক্ষাতকারে তিনি সেনাবাহিনীর সম্মানহানী করেছেন। গত বছর থাকসিনের ছোটবোন, সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রাকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। সেনাবাহিনী ইংলাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে উৎখাত করেছে বলে মন্তব্য করেন থাকসিন। এ নিয়ে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হলো। রয়েল থাই আর্মির জাজ-এডভোকেট অফিসের পরিচালক মেজর জেনারেল সারায়ুথ ক্লিনমাহোম বলেছেন, অভিযুক্ত থাকসিন উপস্থিত হন নি। তাই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখানে উল্লেখ্য, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত থাকসিন শিনাওয়াত্রা সমর্থিত তনিটি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে হয়তো আদালত না হয় সেনাবাহিনী। থাকসিনকে ২০০৬ সালে রক্তপাতহীন এক অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর থেকেই থাইল্যান্ড দুটি শিবিরে বিভক্ত। একদিকে রয়েছেন থাকসিন সমর্থকরা। অন্যদিকে রয়েছেন ব্যাংকক ভিত্তিক অভিজাত গোষ্ঠী। এক দশকেরও বেশি সময় ধরে থাকসিন শিনাওয়াত্রা ও তার বিরোধীদের মধ্যে রাজপথে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। ২০০১ সাল থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে থাকসিনের দল। কিন্তু সেই জনপ্রিয়তাকে বার বারই ব্যাংককের মধ্যমশ্রেণী ম্লান করে দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ভোট কিনেছেন। ভোট পাওয়ার জন্য কৃষকের কাছ থেকে বেশি দামে ধান বা চাল কেনা হয়েছে। এমনতরো অনেক অভিযোগ। তবে থাকসিন এর সবই অস্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ