,

অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে মালদ্বীপের হুঁশিয়ারি , আরাকান আর্মি নেতা রেনিন সো আটক

news-image

আরাকান আর্মি নেতা রেনিন সো আটক 

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে সতর্ক করেছেন। গত রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে চলা বৈঠকে এই সতর্ক বার্তা দেন তিনি। ভারতসহ বিভিন্ন দেশের মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তি দেয়ার জবাবে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এ কথা বলেন। প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  arakan
 
প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বলেন, সব দেশের উচিত মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করা। বিবৃতিতে প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তার সরকার দেশে বাইরের কারো হস্তক্ষেপ সহ্য করবে না। অবশ্য নাশিদের কারাদন্ড বা তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের বিষয়ে বৈঠকে কোনো কথা বলেননি প্রেসিডেন্ট ইয়ামিন। যদিও, জাতিসংঘ-যুক্তরাষ্ট্র এবং ভারতসহ বর্হিবিশ্ব নাশিদের বিরুদ্ধে মামলা ও তার বিচার কার্যক্রম নিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করে আসছে। ইয়ামিনের সঙ্গে বৈঠকের পর সুষমা স্বরাজের কার্যালয় থেকেও একটি বিবৃতি দেয়া হয়। এতে ভারত মহাসাগরীয় দেশটির সঙ্গে সম্পর্ক সংহত করার বিষয়ে বিভিন্ন আলোচনা হওয়ার কথা বলা হলেও নাশিদের কারাভোগ বা ইয়ামিনের মন্তব্যের বিষয়ে কিছু বলা হয়নি।

 

 

বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে  রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে তাকে আটক করা হয়।   রাঙ্গামাটির পুলিশ সুপার(এসপি) মো. সাঈদ তারিকুল হাসান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাজস্থলীর ইসলামপুরের একটি বাসায় অভিযান চালায়। এ সময় আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার নামে বাংলাদেশে অনুপ্রবেশ ও সন্ত্রাস আইনে  রাঙামাটি থানায় মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ