বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশেই হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

news-image

আর কোনো অনিশ্চয়তার অবকাশ নেই। বাংলাদেশেই হতে যাচ্ছে ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এমনটিই নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।বুধবার (১৩ অক্টোবর) দুবাইতে অবস্থিত আইসিসির সদর দপ্তরে এ বছরের শেষ বোর্ড মিটিং সম্পন্ন হয়। সেখানেই নিশ্চিত করা হয়, বাংলাদেশে ২০১৬ সালের ২২ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে। ফেব্রুয়ারির ১৪ তারিখে এর সমাপ্তি ঘটবে।

সম্প্রতি নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরবর্তীতে আগামী বছর অনুষ্ঠেয় এগারতম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ারও একটা গুঞ্জন ওঠে। কিন্তু, শেষ পর্যন্ত তা গুজবই থেকে গেল। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া উদ্বেগ জানালেও আইসিসি সে পথে হাঁটছে না। বোর্ড মিটিংয়ে নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের সঙ্গে বিসিবি’র সমন্বিত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন আইসিসির নিরাপত্তা উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে