,

সরাইলে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম বেড়তলা এলাকার বাসিন্দা। এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুটি চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যুমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পথচারী মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের দুপাশে যানবাহন আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর একটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ