,

কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ

news-image

 

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই  মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। কিরগিজস্তানের বিশকেক-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি। গত জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। তাই ফিরতি লেগের ম্যাচে ঐ হারের প্রতিশোধ নেয়ার সুযোগ মামুনুলের দলের।
 
অবশ্য গত শুক্রবার কিরগিজস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছিলেন দলের নয়া কোচ ফ্যাবিও লোপেজ ও অধিনায়ক মামুনুল। লোপেজ বলেন, ‘ড্র’র জন্য নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’ লোপের মতো একই রকম কথা বলেন অধিনায়ক মামুনুল, ‘আমাদের লক্ষ্য জয়। কিরগিজস্তানের বিপক্ষে পয়েন্ট পাওয়া সম্ভব।’
 
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : রাসেল মাহমুদ, শহীদুল ইসলাম, মাজহারুল ইসলাম, রায়হান হাসান, তপু বর্মন, নাসিরু ইসলাম নাসির, ইয়ামিন আহমেদ, হেমন্ত বিশ্বাস, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, মোনায়েম খান, তকলিস আহমেদ, আতিকুল রহমান, আব্দুল বাতেন, জুয়েল রানা, শহিদুল আলম, আমিনুর রহমান, ইমন মাহমুদ, ওয়ালী ফয়সাল, ফয়সাল আহমেদ, সাখাওয়াত হোসেন, রেজাউল করিম ও নবীব নেওয়াজ।
খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন