,

রাজনীতির পাঠ নিতে ব্রিটেন ছাড়ছেন মালালা

news-image

 ব্রিটেন ছেড়ে আটলান্টিক পারে ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি জানিয়েছেন, রাজনীতির প্রকৃত পাঠ গ্রহণের জন্য তিনি আমেরিকার স্বনামধন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। স্কুলে যাওয়ার পথে তালিবানি হামলার শিকার হয় এই পাকিস্তানি কন্যা।পাষণ্ড তালিবানিদের গুলি একেবারে খুলিতে গেঁথে গিয়েছিল। চিকিৎসার জন্য তাঁকে বিলেতে বার্মিংহামে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মালালা ও তাঁর পরিবার বার্মিংহামেরই বসিন্দা।

দ্য সানডে টাইমস সূত্রে খবর, জীবনযুদ্ধে জয়ী এই অষ্টাদশী ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আইভি লিগ ক্যাম্পাস। তাঁর বাবা জিয়াউদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালালার ব্যাপারে উদ্বেগের কারণ একটাই। ব্রিটেন থেকে আমেরিকায় গিয়ে সেখানকার আবহাওয়ায় ও কী রকম থাকবে, সেটাই তাঁদের চিন্তায় রেখেছে। ব্রিটেনে সাধারণত সূর্যের দেখা পাওয়াটাই দুষ্কর। এত দিন সেখানেই মালালা মানিয়ে নিয়েছিল। কিন্তু এবার আমেরিকায় যেখানে ও যাচ্ছে, সেখানে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই প্রখর সূর্যালোকে বসবাস করতে হয়।সূর্যাস্তও হয় অনেক দেরিতে।
এ-লেভেল যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার পর আগামী বছরই মালালা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ই এখনও পর্যন্ত তাঁর প্রথম পছন্দ, তবে অক্সফোর্ডে ভরতি হওয়ার আশাও উড়িয়ে দেননি মালালা। এজবাস্টন বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে মালালা এই বিশ্ববিদ্যালয় ঘুরেও এসেছেন।
শান্তির জন্য গতবারের নোবেল বিজয়িনী জানিয়েছেন, একদিন পাকিস্তানে তিনি সত্যি সত্যিই ফিরতে চান এবং একজন রাজনীতিক সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে পি-পি-ই (দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি) হবে তাঁর এই স্বপ্নপূরণের জন্য উপযুক্ত কম্বিনেশন।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ