,

হাসপাতাল হামলায় মৃতদের ক্ষতিপূরণ দেবে আমেরিকা

news-image

উত্তর আফগানিস্তানের কুন্দুজ হাসপাতালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় হতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল পেন্টাগন। ওই হামলায় আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফঁতিয়ের বা এমএসএফের অন্তত ২২জন কর্মকর্তা ও রোগী নিহত হয়েছে। সপ্তাহখানেক আগে চালানো ওই হামলাটির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ভুল করে ওই হাসপাতালে বোমা ফেলা হয়েছে।

মূলত তালিবান জঙ্গিদের উপরেই বিমান হামলা চালানোর পরিকল্পনা ছিল আমেরিকার। সেইসময় ভুল হওয়ার ফলে জঙ্গি ঘাঁটির বদলে বোমা গিয়ে পড়ে হাসপাতালে। দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে আন্তর্জাতিক একটি কমিটি গঠন করে ওই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে।
আমেরিকা বলছে, হামলায় যারা আহত হয়েছেন তারা এবং নিহতদের আত্মীয় স্বজনেরা এই ক্ষতিপূরণের দাবিদার হতে পারবেন। পেন্টাগনের মুখপাত্র বলছেন, এমএসএফ হাসপাতালের উপর যে হামলা হয়েছে তার পরিণতি মোকাবেলা করা খুবই জরুরি বলে মনে করে প্রতিরক্ষা দফতর। হাসপাতালটি মেরামতের জন্যে যতো অর্থ লাগবে পেন্টাগনের পক্ষ থেকে সেটাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই হামলার ঘটনায় প্রেসিডেন্ট ওবামা এমএসএফ ও আফগান নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ