,

নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা ওলি

news-image

আবার মার্কসবাদী প্রধানমন্ত্রী পেল নেপাল। নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা ওলি।  নেপালি সংসদে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদে তাঁর প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের প্রার্থী সুশীল কৈরালাকে বড় ব্যবধানে হারিয়ে দেন ওলি। তিনি দেশের কমিউনিস্ট পার্টি-সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান। ওলি সিপিএন-ইউএমএলের চতুর্থ নেতা, যিনি প্রধানমন্ত্রী হলেন।
নেপালি সংসদ সর্বসম্মতিতে নেতা বেছে নিতে না পারায় অনিবার্য হয়ে পড়েছিল ভোটাভুটি। ৫৮৭ সদস্যের নেপালি সংসদে নতুন প্রধানমন্ত্রী ওলি পেয়েছেন ৩৩৮টি ভোট। ২৯৯টি ভোট পেলেই জয়ী হতেন তিনি। তার চেয়েও ৩৯টি ভোট বেশি পেয়েছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বী, নেপালি কংগ্রেস নেতা সুশীল কৈরালা পেয়েছেন ২৪৯টি ভোট। ২০০৬ সালে গিরিজা প্রসাদ কৈরালা সরকারে উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ওলি। ৬৩ বছর বয়সী ওলি গত বছরেই তাঁর দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান হন।

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী