,

‘হারের লজ্জা এড়াতেই বাংলাদেশে যায়নি অস্ট্রেলিয়া’

news-image

নিরাপত্তা ইস্যু নয়, অস্ট্রেলিয়া ক্রিকেট দল হারের লজ্জা এড়াতেই বাংলাদেশ সফরে আসেনি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক খেলোয়াড় ডিন জোন্স। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ডের এক কলামে জোন্স বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ সফরে গেলেই হারের লজ্জা পেতো অস্ট্রেলিয়াকে। তাই লজ্জা এড়াতেই বাংলাদেশ সফরে যায়নি অসিরা।’ 
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু সফর শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাত্ করেই বাংলাদেশে না আসার ইঙ্গিত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। অজুহাত হিসেবে তারা দাঁড় করায়, ‘নিরাপত্তার অভাব বাংলাদেশে।’ অস্ট্রেলিয়ার এমন সিদ্বান্তকে মোটেও সমর্থন করলেন না দেশটির সাবেক খেলোয়াড় জোন্স। তার মতে, ‘আসলে বাংলাদেশে এসে বিব্রত হতে চায়নি অসিরা। কারণ অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেললে বিব্রতই হতে হতো তাদের। হারতে হতো অস্ট্রেলিয়াকে।’
খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর