,

সরাইল জনতা ব্যাংকের কান্ড !

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল জনতা ব্যাংক কর্তৃপক্ষ তুঘলকি কান্ড ঘটিয়েছে। রহিছ নামের এক গ্রাহকের হারিয়ে যাওয়া চেক নিরবে বাহকের মাধ্যমে গ্রহন করে সমালোচনার মুখে পড়েছে। থানায় জিডি করার পরও চেকের বাহককে কেন আটক করা হল না? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। ব্যাংকের এক কর্মকর্তার যোগসাজশেই এমনটি হয়েছে বলে গ্রাহকের অভিযোগ। খোদ ব্যবস্থাপক নিজেও বলছেন কাজটি সঠিক হয়নি। থানার জিডি ও গ্রাহক সূত্রে জানা যায়, স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী রহিছ। জনতা ব্যাংক সরাইল শাখায় তার হিসাব নং-টি- ৩৮৭। সে দীর্ঘদিন ধরে তার হিসাবে লেনদেন করে আসছে। গত ১৮ মার্চ তার চেক বইটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায়নি। অবশেষে সে ৬ এপ্রিল সরাইল থানায় এ বিষয়ে একটি জিডি করে। জিডি নং- ২৬০। তার হিসাবে গচ্ছিত টাকার নিরাপত্তার জন্য ১২ এপ্রিল জিডির একটি অনুলিপি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দেয়। ব্যাংক জিডির কপিটি গ্রহন করে। জিডি গ্রহন করার পরও ব্যাংক হারিয়ে যাওয়া চেকের মাধ্যমে জনৈক বাহককে টাকা প্রদান করে। বিষয়টি জেনে রহিছ তার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে নিয়ে ব্যাংকে স্বশরীরে হাজির হয়ে কফিয়ত চান। ব্যাংক কর্তৃপক্ষ ভুল স্বীকার করে পরবর্তীতে আর এমনটি হবে না বলে নিশ্চয়তা দেয়। কিন্তু হারিয়ে যাওয়া ১টি চেক (নং-১৫১১৩৪৫) অন্য আরেকটি ব্যাংকের মাধ্যমে জনৈক ব্যক্তি নগদায়নের জন্য ১৬ ও ২২ এপ্রিল জনতা ব্যাংকে প্রেরন করে। ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা বিমল কুমার চন্দ্র চেকের বাহকের কাছে ওই চেক প্রাপ্তির তথ্য না জানতে চেয়ে রহস্যজনক কারনে সহযোগীতা করেছেন। গ্রাহক রহিছ অভিযোগ করে বলেন, আমার চেক হারিয়ে যাওয়ায় জিডি করলাম। বিমল স্যার জিডির কপিটি রাখার সময় নানা তালবাহানা করেছেন। পরে রিসিভ লিখে তারিখ দিয়ে কাগজটি রেখেছেন কিন্তু নিচে সীল দেননি। তখন আমার সন্দেহ হয়েছিল। পরে তিনি ফাইল থেকে জিডির কাগজটি গোপনে সরিয়ে ফেলেছেন। আমার হারানো চেক ব্যাংকে আসলে বাহককে আটক না করে তিনি সুন্দর করে সহযোগীতা করেছেন। আমাদের মত গরীব মানুষ কোথায় গিয়ে সহযোগীতা পাব। বিমল কুমার চন্দ্র বলেন, আমি কি করব? কর্তা বাবুদের নির্দেশ ছাড়া তো ব্যাংকে কিছুই হয় না। ব্যাংকের ব্যবস্থাপক পল্লব কুমার দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে থানা পুলিশের ঝামেলার ভয়ে ওই চেকের বাহককে আটক করিনি। মনে হয় চেকটিতে ডিজ অনার লিখেনি। লিখেছে অর্থ উত্তোলন বন্ধ করা আছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ