মেসির পাশে বার্সেলোনা

news-image

কর ফাঁকির মামলায় লিওনেল মেসিকে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ক্লাবের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, মেসি ও তার পরিবারকে আইনি, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সব ধরনের সাহায্য ও পূর্ণ সমর্থন দিয়ে যাবে ক্লাব। আর্জেন্টাইন তারকা মেসি ও তার বাবার বিরুদ্ধে ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দেয়ার অভিযোগ আনা হয়েছিল। ওই মামলায় স্পেনের সরকারি আইনজীবীরা মেসিকে রেহাই দিয়ে শুধু তার বাবার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার ওই মামলা থেকে মেসিকে মুক্তি দিতে আইনজীবীদের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পেনের একটি আদালত। মেসি ও তার বাবার ২২ মাসের জেল চেয়েছেন স্টেট অ্যাটর্নি।
 
বিচারকের ওই রায়ের পর বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, সরকারি আইনজীবীদের অবস্থান স্টেট অ্যাটর্নির মতের পুরো উল্টো।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান