,

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাশরাফি হাসপাতালে

news-image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
জাতীয় লিগের ম্যাচ খেলতে শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের রাতে তাকে যেতে হলো হাসপাতালে।
হাসপাতালে মাশরাফির সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু বাবলু শুক্রবার সকালে জানান, রাত আড়াইটার দিকে মাশরাফিকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়েছে। এখনও প্রচ- জ্বর।
মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরিও।
“এখনও পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফিতে ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। আমি দুপুরের দিকে যাব হাসপাতালে।”
মাশরাফির এক বছর বয়সী ছেলে সাহেলেরও প্রচ- জ্বর ছিল কদিন ধরে। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে মাশরাফি জানিয়েছিলেন তার অসুস্থতার কথাও।
“কয়েকদিন ধরে সাহেলের জ্বর। কাল সারারাত জেগে ছিলাম, ওকে সামলাতে হয়েছে। একটু পর পর ওকে স্পঞ্জ করতে হয়েছে। সকালে ছেলের জ্বর কমেছে, কিন্তু রাত জেগে ওসব করে আমার নিজেরই জ্বর এসে গেছে, এখন ১০২ ডিগ্রি আছে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে