বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানায় প্রস্রাব করায় যুক্তরাষ্ট্রে শিশু কন্যাকে গলা টিপে হত্যা

news-image

বিছানায় প্রস্রাব করার অপরাধে নিজ কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করেছেন পাষণ্ড এক মা। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের উইলকিংসবার্গে। অ্যাড্রিন উইলিয়ামস নামে ২৬ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে তিনি জানান, প্রাকৃতিক ক্রিয়া সেরে, কীভাবে নিজেকে পরিস্কার করতে হয়, মেয়েকে তা শেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও মেয়ে কিছুতেই শিখছিল না। বিছানাও মাঝেমধ্যে ভিজিয়ে ফেলত। যে কারণে রাগের মাথায় মেয়ের গলা টিপে ধরেছিলেন। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় অ্যাড্রিয়োনা। পুলিশি জেরায় মেয়েকে খুন করার কথা স্বীকার করেন অ্যাড্রিন।
সকালে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে, এক পথচারি প্রথম খেয়াল করেন একটি শিশুর নিষ্প্রাণ দেহ রাস্তায় পড়ে রয়েছে। তার কয়েক মিনিট আগে, থানায় গিয়ে নাটক করে মেয়ে নিখোঁজের ডায়রিও করে আসেন এই নারী। মেয়ের দেহ মিলার খবরে ফেসবুকে ন্যাকামি করে পোস্টও করেন। লেখেন, 'আমার মেয়েকে ফিরিয়ে দাও প্লিজ। মামি লভস ইউ, মাই অ্যাঞ্জেল!' ভেবেছিলেন এভাবে নাটক করে, পার পেয়ে যাবেন। কেউ তাকে সন্দেহও করবে না। কিন্তু, তার সেই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেয়েকে খুন করে ধরা পড়ে যান। এই নারীর বিরুদ্ধে মোট নয় পাতার অভিযোগ লিপিবদ্ধ হয়। ঘটনার পর ওই নারীকেই সন্দেহের কারণ, শিশুটির দেহ উদ্ধার হয় তারই গাড়ির ভিতর থেকে। রাস্তায় থাকা একটি ভিডিওতে তার ছবি ধরা পড়ে। যে কারণে, প্রথম থেকেই সন্দেহের চোখে ছিলেন ওই নারী। এমনকি মেডিক্যাল পরীক্ষাতেও জানা যায়, শ্বাসরোধ করেই বাচ্চা মেয়েটিকে মারা হয়েছে। কিন্তু, বাড়িতে দাদী, খালা থাকার পরও কেন তারা খুনের কথা জানতে পারলেন না, তা নিয়ে তদন্ত চলছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে