,

আইএস উৎখাত : রাশিয়ার দিকে ঝুঁকছে ইরাকও

news-image

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে থাকা রাশিয়াকে ইরাকও তাদের মাটিতে এই জঙ্গিগোষ্ঠীকে উৎখাতে বোমা হামলা চালানোর অনুরোধ করতে পারে বলে দেশটির একজন পার্লামেন্ট সদস্য জানিয়েছেন। ইরাক ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে মস্কোর বৃহত্তর ভূমিকা কার্যকর হবে বলে মনে করেন তিনি। ইরাকি পার্লামেন্টের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রধান হাকিম আল-জামিলি রয়টার্সকে বলেছেন, আমি মনে করি, আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে রাশিয়াকে বিমান হামলা চালানোর জন্য অনুরোধ করতে বাধ্য হবে ইরাক এবং এটা সিরিয়ায় তাদের সাফল্যের ওপর নির্ভর করবে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তেমন ফল না মেলার পর ইসলামিক স্টেটবিরোধী যুদ্ধে বাগদাদের রাশিয়ার দিকে ঝোঁকার স্পষ্ট ইঙ্গিত দেয় তার এ বক্তব্য। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর রাশিয়ার বিমান হামলাকে স্বাগত জানাবেন তিনি। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া প্রভাবশালী শিয়া মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে রাশিয়ার সঙ্গে অংশীদারত্বের প্রত্যাশা করে। ইরাকে রাশিয়ার একটি বড় ভূমিকা থাকুক তা আমরা দেখতে চাই। ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য একটি যৌথ অপারেশন কমান্ড এই সেন্টার নিকট ভবিষ্যতে হবে বলে আমরা মনে করছি, বলেন জামিলি।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতির দিক দিয়ে সবচেয়ে খারাপ সময় পার করছে তেলসমৃদ্ধ ইরাক। সবচেয়ে প্রভাবশালী শিয়া মিলিশিয়া নেতা হাদি আল-আমিরির সহকারী মুয়েন আল-কাধিমি বলেন, সঠিক সময়ে এবং সঠিক জায়গায় রাশিয়ার হস্তক্ষেপ এসেছে। আমরা মনে করি এটা খেলার সব নিয়ম পাল্টে দেবে এবং তা শুধু সিরিয়ায় নয়, ইরাকেও। ইরাকে আইএসের অবস্থানে হামলা চালাতে রুশ বিমানবাহিনীকে অনুরোধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে আমিরির আরেক সহকারী মোহাম্মেদ নাজি জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে