নভেম্বরেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দল না আসলেও নভেম্বরই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। বুধবার সন্ধ্যায় ১২তম বোর্ড সভার পর সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সূচি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল জানুয়ারি মাসে। সে সময় দুই টেস্ট,  ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী নভেম্বর মাসে টেস্ট ও জানুয়ারিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে টেস্ট সিরিজ কবে শুরু হবে তা এখনও নিশ্চিত হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা এরই মধ্যে জিম্বাবুয়ের সঙ্গে কথা বলেছি। তারা আসতে রাজি হয়েছে। এখন আইসিসির সভায় আমি যাচ্ছি, সেখানেই কবে থেকে শুরু হবে তা নিয়ে আলোচনা করবো। তবে ওরা (জিম্বাবুয়ে) যে আসছে তা নিশ্চিত।’

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান