,

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

ভারতে আয়োজিত ত্রিদেশীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়ে শিরোপা জিতে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দল শ্রীলঙ্কা।
ভারতের দেওয়া ১২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের আগেই ১৩১ রান করে জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের শাহরিয়া শামীম।
আসরের শুরু থেকেই প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল। ফাইনালেও ছিল সে ধারাবাহিকতা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তীর্থ-সুজাউলদের বোলিং তোপে পরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল। ২টি করে উইকেট পান তীর্থ ও সুজাউল।
জবাবে, ব্যাট করতে নেমে তিন ওভার ৪ বল হাতে রেখেই ১৩১ রান করে সুমিত-শাহরিয়াররা। আর তাতেই জয়ের আনন্দে মাতে বাংলাদেশ। সাত উইকেটে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাহরিয়া শামীম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ