,

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৭টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা মহল্লার আক্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে একটি মালবাহী টেম্পু নিয়ে সরাইল উপজেলার দিকে যাচ্ছিল। পথে সরাইল-বিশ্বরোড এলাকায় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় জাহাঙ্গীর টেম্পু থেকে থেকে নেমে টেম্পুটিকে রাস্তায় ওঠাতে গেলে রাস্তার পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাটিহাঁতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর