বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশের যুবরা

news-image

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার লড়াইয়ে শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে তারা ‘এ’ গ্রুপের রানার্সআপ হলেও সেরা পাঁচ রানার্সআপ দলের একটি হতে না পারায় মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হলো না তাদের। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে উজবেকিস্তান। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা পাঁচ রানার্সআপ ২০১৬ সালে বাহরাইনের মূল পর্বে খেলার টিকেট পাবে। আয়োজক বাহরাইন সরাসরি খেলবে।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় উজবেকিস্তান। বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড দস্তোন ইব্রাগিমোভ। একটু পরই পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মান্নাফ রাব্বী পোস্টের বাইরে বল মেরে তা নষ্ট করেন। প্রথমার্ধে আরো কোনো গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে রক্ষণের ভুলে আরো পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিডফিল্ডার ইব্রাগিমোভের শট টুটুল হোসেন বাদশার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। ৮০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে নেয় উজবেকিস্তান। আর যোগ করা সময়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন সুখরোভ নুরুল্লোভ। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ ড্র করে সাইফুল বারী টিটোর দল। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম