,

বাংলাদেশের শ্রমবাজার নিয়ে নতুন ফন্দি এঁটেছে মালয়েশিয়ার কোম্পানি সিনারফ্লাক্স।

news-image

শামীম সরকর,মালয়েশিয়া : সিনারফ্লাক্স (synarflux sdn bhd) নামে নতুন এই মানবশক্তি কোম্পানির মাধ্যমে বাংলাদেশিদের নিয়ে মনোপলি ব্যবসা শুরু হতে যাচ্ছে।মালয়েশিয়ায় অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান বেসটিনেট নতুন এই কোম্পানির নামে এ ব্যবসা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে পুত্রজায়া ইমিগ্রেশন সূত্র।

সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়ালালামপুরে বাংলাদেশি দূতাবাসকে একটি নথি প্রেরণ করা হয়। যেখানে বাংলাদেশ ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম  (বিডাব্লিউএমএস) নামে নতুন একটি বিষয় সর্ম্পকে বলা হয়। পাশাপাশি বিষয়টি সিনারফ্লাক্স এসডিএন বিএইচডি নামে একটি কোম্পানির হাতে দেয়া হয়।

ওই নথিতে উল্লেখ করা হয়, বাংলাদেশি শ্রমিকদের বায়ো মেডিকেল চেক-আপ থেকে  শুরু করে, ভিসা প্রসেসিং, পাসপোর্ট তৈরি এবং নবায়ন সহ শ্রমিকদের নিয়োগ এবং নিবন্ধনের বিষয়টিও পর্যন্ত থাকবে সিনারফ্লাক্স কোম্পানির হাতে।

বর্তমানে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের দেশে ফেরত আনার কাজটি কাগজে কলমে করছে বেসটিনেট। তবে ইমিগ্রেশন বুথ থেকে বাংলাদেশিদের কাছ থেকে বাড়তি এক হাজার দুইশত(১২০০) রিঙ্গিত নেয়া ছাড়া কিছুই করছে না বেসিনেট কোম্পানিটি। 
বাংলাদেশ দূতাবাস সূত্র ''আমাদের ব্রাক্ষণবাড়িয়া.কমকে'' বলেন, এর আগে মালয়েশিয়ার বিষয়টি দেখতো বেসটিনেট। কিন্তু এবার ঢাকায় কুয়ালালামপুর দূতাবাসেও প্রভাব বিস্তার করতে চাইছে সিনারফ্লাক্স। এর ফলে বাংলাদেশিদের হাতে থাকবে না শ্রমিক নিয়োগ এবং শ্রমবাজার নিয়ন্ত্রণের বিষয়টি।তারা সাফ জানিয়েছে সরকারের কাছ থেকে টাকার বিনিময়ে কাজ করার জন্য লীজ নিয়েছে।এক্ষেত্রে
কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসও অনেকটা অসহায় বলে জানিয়েছে সূত্র।

সিনারফ্লাক্সের এ অপকর্মের পেছনে পুরনো কোম্পানি বেসটিনেটকেই ইঙ্গিত করছে পুত্রজায়া ইমিগ্রেশন সূত্র। আর এর মূলে রয়েছেন আমিনুর রশিদ নামে একজন বাংলাদেশি, যিনি বেসটিনেটের ব্যবস্থাপনা পরিচালক।

বেসরকারি এই আইটি কোম্পানিটির একজন পরিচালক হচ্ছেন মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী আজমী খালিদ এবং শ্রম বিভাগের সাবেক পরিচালক দাতুক টেংকু ওমর টেংকু বট।শ্রমিক নিয়োগ এবং শ্রমবাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাংলাদেশিদের হাতে থাকবে না বলে শংকা করেছেন অনেকে।

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ লোক নেবে। সম্প্রতি তাদের কেবিনেটে এটির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে