,

সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে : নেতানিয়াহু

news-image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'ফিলিস্তিনি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার' অঙ্গীকার করেছেন। কয়েক দিনের ব্যবধানে পৃথক হামলায় চার ইসরায়েলির মৃত্যুসহ বিদ্যমান উত্তেজনা নিরসনে গত রবিবার তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই পশ্চিম তীরের তুলকারেম এলাকায় এক ফিলিস্তিনি তরুণকে (১৮) গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া তাদের ছোড়া গুলি ও রাবার বুলেটে আহত হয়েছে বেশ কয়েকজন।

সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে : নেতানিয়াহু

এদিকে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো জেরুজালেমের ওল্ড সিটিতে (আদি শহর) ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এ দিন স্থানীয় সময় ভোরে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, রবিবার রাতে গাজা থেকে ইসরায়েলের মাটিতে রকেট ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর দাবি অনুসারে চলতি বছর এ পর্যন্ত গাজা থেকে হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলকে লক্ষ্য করে ১৬টি রকেট ছুড়েছে।

রবিবার আল-আকসা মসজিদ চত্বরসহ ঐতিহাসিক নানা স্থাপনা ও বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আলাদাভাবে পবিত্র বলে বিবেচিত ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের দুই দিনের জন্য প্রবেশে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই দিনই সকালে ও আগের রাতে (শনিবার) পৃথক দুটি হামলায় দুই ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়। দুটি ক্ষেত্রেই হামলাকারী ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার হামলায় প্রাণ হারায় ইসরায়েলি এক দম্পতি।

কয়েক দিন ধরে আল-আকসা মসজিদ চত্বরসহ ওল্ড সিটির বিভিন্ন অংশে সংঘাত চলছিল। শনিবার ও রবিবার তা ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত। অনেকের আশঙ্কা, পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। এমনকি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের তৃতীয় ইন্তিফাদা (গণঅভ্যুত্থান) দানা বাঁধতে পারে। সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর