,

নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

news-image

স্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনা প্রায় শেষের দিকেই। তাই বিসিবির দৃষ্টি এখন সামনে। এক সিরিজ স্থগিত হওয়ার বেদনায় কাতর না হয়ে ভবিষ্যত নিয়ে ভাবছে বিসিবি। বিসিবির চোখ চলে গিয়েছে আগামী বছরের ডিসেম্বরে। ওই সময় নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। দেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সামনে আসছে জিম্বাবুয়ে। এসব শেষ করে দেশের বাইরে খেলতে যেতে হবে বাংলাদেশকে। আগামী বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে এর শুরু হবে। নিউজিল্যান্ড সফর নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আগামী বছরের ডিসেম্বরে আমরা নিউজিল্যান্ড খেলতে যাব। এখন দেখতে হবে যাদের সঙ্গে খেলতে চাই তাদের সময় আছে কি না। এই এফটিপি কিন্তু বানানো হয়ে গেছে অনেক আগেই।’ সূচির বাইরেও ম্যাচ খেলার দিকে নজর আছে বিসিবির। এ নিয়ে জালাল ইউনুস বলছেন, ‘অনেক সময় হয়তো শিডিউল ম্যাচ খেলা সম্ভব না। দুটো দল খেলছে বাংলাদেশ গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে। এই রকম সুযোগ হয়তো আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব। দেশের বাইরে গিয়ে খেলার জন্য আমরা অন্যান্য দলের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব।’  এদিকে অস্ট্রেলিয়া না আসায় এর প্রভাব পরবর্তীতে পড়বে এমন শঙ্কা অনেকেই করছে। আগামী বছর বাংলাদেশে বসতে যাওয়া যব বিশ্বকাপও আছে এর মধ্যে। যদিও জালাল ইউনুস তেমন মনে করেন না, ‘আমরা আইসিসির সঙ্গে কথা বলব। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টটা হবে জানুয়ারিতে। এই সমস্যাটা সাময়িক। অস্ট্রেলিয়া বলেছে সেপ্টেম্বর মাসটা একটু ঝুঁকিপূর্ণ। আর টুর্নামেন্ট আগামী জানুয়ারিতে। কোনো সমস্যা হবে না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ