বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনায় পদদলন ৯ দিন পর ১০৪ হাজির মরদেহ পৌঁছাল ইরানে

news-image

যথাযথ মর্যাদায় সৌদি আরব থেকে আনা হাজিদের মরদেহ বয়ে নিয়ে যাচ্ছে ইরানি বাহিনীর সদস্যরা। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে গতকাল তোলা ছবি। ছবি : এএফপি

সৌদি আরবের মিনায় শয়তানকে পাথর ছোড়ার সময় পদদলনে নিহত ইরানি হাজিদের মধ্যে ১০৪ জনের মরদেহ গতকাল শনিবার সকালে তেহরানে পেঁৗছেছে। ঘটনার ৯ দিন পর সৌদি এয়ারলাইনসের একটি বিমানে এসব মরদেহ ইরানে নেওয়া হয়েছে। মর্মান্তিক ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই প্রথম দফায় মরদেহগুলো ইরানে পেঁৗছাল। বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করতে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, স্পিকার আলী লারিজানি, বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমুলি লারিজানি ও সর্বোচ্চ নেতার দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ মোহাম্মাদি গুলপাইগানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তাঁরা নিহত হাজিদের প্রতি শ্রদ্ধা জানান।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, মিনায় পদদলনে ৭৬৯ জন হাজির মৃত্যু হয়েছে। তবে ইরানের দাবি এ সংখ্যা আরো অনেক বেশি। অন্য কয়েকটি দেশও একই কথা বলছে। মক্কার একটি হাসপাতাল সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিতভাবেই হাজার ছাড়িয়ে যাবে। ইরানের দাবি, তাদের দেশের ৪৬৪ জন হাজি পদদলনে নিহত হয়েছেন। ২৪টি দেশ তাদের নিখোঁজ নাগরিকদের যে পরিসংখ্যান দিয়েছে, তাতে মৃতের সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৬ জন।

কিছু আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করার কথা। আজ রবিবার মরদেহগুলো দাফন করা হবে। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ সব প্রদেশে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ। মিনায় নিহত অন্য হাজিদের মরদেহগুলোও শিগগিরই ইরানে আনা হবে বলে জানানো হয়েছে। তেহরান অভিযোগ করে আসছে, সৌদি সরকারের হজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণেই ইতিহাসের অন্যতম এ বিয়োগান্ত ঘটনা ঘটেছে। সৌদি রাজপরিবার এর দায় এড়াতে পারে না। ইরানের প্রেসিডেন্ট রুহানি এ ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। সূত্র : আল-জাজিরা, রেডিও তেহরান। 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে