২০ মিনিটে ৫ গোল দিলেন আগুয়েরো

news-image

মাত্র ২০ মিনিটে পাঁচ পাঁচটি গোলের উৎসব করলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি অনন্য রেকর্ডও।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে আগুয়েরো এই গোল উৎসব করেন।

ম্যাচের শুরুতেই খেলতে নামলেও আগুয়েরো প্রতিপক্ষের জালে বল পাঠানোর উল্লাসে মাতেন বিরতির আগে ও পরে। 

তিনি প্রথম গোলটি করেন ৪২ মিনিটে। এরপর বিরতি শেষে খেলতে নেমেই রুদ্ররূপে আবির্ভূত হন আগুয়েরো। আর্জেন্টাইন এ তারকা একে একে বাকি চারটি গোল করেন ৪৯, ৫০, ৬০ ও ৬২তম মিনিটে। 

আগুয়েরোর এ গোল উৎসব থেমে যায় ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় নামিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলে। ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা যখন মাঠ ছাড়ছিলেন তখন তার দল খেলায় ৬-১ ব্যবধানে এগিয়ে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান