,

‘হুমকি মোকাবেলায় F-35 এর বিকল্প নেই’

news-image

আগামী ১৯ অক্টোবর কানাডায় পার্লামেন্ট নির্বাচনের আগেই কনজারভেটিভ পার্টির দলনেতা প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেছেন, এবার আমরা ক্ষমতায় না-ও যেতে পারি। নির্বাচনের আগে পরাজয় আশঙ্কা প্রকাশের একাধিক কারণও আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। তার মধ্যে দীর্ঘ দিনের একঘেয়েমি শাসন, অভিবাসীদের নিয়ে মনোভাব, বহু বিতর্কিত বিল সি-২৪ বিল এবং উচ্চাভিলাষী যুদ্ধ বিমান F-35 ফাইটার জেট ক্রয়। প্রধান মন্ত্রী স্টিফেন হারপার এই F-35 কেনা প্রসঙ্গে বলছেন, কানাডার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় এর বিকল্প নেই।bim
 
তাই কানাডার বিমান বাহিনী ও নেভিতে বিশ্ব বিখ্যাত লকহিড মার্টিনের নির্মিত সতের বিলিয়ন ডলারের পঁয়ষট্টিটি উচ্চ প্রযুক্তির এই স্টিল্থ যুদ্ধ বিমান সংযুক্ত হবে কিনা এ নিয়ে সামনের ফেডারেল নির্বাচনী হাওয়া অনেকটা গরম হয়ে উঠেছে। কনজারভেটিভ নেতা  বর্তমান প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ইচ্ছা ১৯৮২ সালে রয়াল কানাডিয়ান এয়ারফোর্সে সংযুক্ত 138টি CF-18 এর জায়গায় নতুন আধুনিক প্রযুক্তির F-35 অনেক বেশি যুগোপযোগী ও চাহিদা মেটাতে সক্ষম। সি এফ অনেকটা রাশিয়ার মিগ-29 এর মতো পুরান প্রযুক্তির বিমান। কিন্তু লিবারেল নেতা জাস্টিন ট্রুডো হার্পারের এই উচ্চভিলাষী প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা নেহায়েতই অর্থের অপচয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি ম্যাগডোনেল ডগলাসের CF-18 কেনার পক্ষে।

উল্লেখ্য, এই বিমানের প্রযুক্তি অনেকটা স্টিল্থ ক্ষেপণাস্ত্রের মতো। ন্যাটো জোটের আটটি দেশ ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ড, তুরস্ক, ডেনমার্ক ও নরওয়ে এই বিমানের প্রযুক্তি উন্নয়নে সম্মিলিত ভাবে কড়া নিরাপত্তার সঙ্গে গত দু’বছর কাজ করেছে। যার অফিস টরন্টোর গিল্ড উইওডে। এই যুদ্ধবিমানের অন্যতম বিশেষত্ব হলো এটা নব্বই ডিগ্রি এঙ্গেলে লম্বভাবে বহু উঁচু থেকে নীচে নেমে এসে হেলিকপ্টারের মত স্থির হয়ে লক্ষ্য বস্তুর ওপর হামলা চালাতে পারে। আবার উলম্বভাবে চোখের নিমেষে রাডার ফাঁকি দিয়ে বহু উঁচুতে চলে যেতে পারে। অনেকটা মাছরাঙ্গা পাখির মাছ শিকারের মত। এই বিমানের সেন্সর ব্যবস্থা খুব শক্তিশালী যা শত্রু বিমানের অবস্থান খুব সহজেই বের করে নিমিষেই আঘাত হানতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ