বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সান ফ্রানসিসকোতে পালিত হলো ‘ইউনূস ডে’

news-image

সান ফ্রানসিসকো শহর ও কাউন্টির মেয়র এড লী ৩০ সেপ্টেম্বর-কে “ইউনূস দিবস” হিসেবে সরকারীভাবে ঘোষণা করলেন। এই দিন সান ফ্রানসিসকো-ভিত্তিক গিভ২এশিয়া ফাউন্ডেশন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা প্রদান করে। ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন গিভ২এশিয়ার চেয়ারম্যান তা লিন সু। উল্লেখ্য, গিভ২এশিয়া এশিয়ার ২৫টি দেশে কাজ করে। গিভ২এশিয়া চ্যারিটেবল প্রজেক্টে ফান্ড করার জন্য এশিয়ার বিভিন্ন কর্পোরেশন, ফাউন্ডেশন ও পরিবারের সাথে কাজ করে থাকে। স্বাস্থ্য সেবা, শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, ও পরিবেশ খাতে জরুরী সমস্যা সমাধানে এই ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচিকে সহায়তা করে থাকে।
 
সম্মাননা প্রদান উপলেক্ষ্যে ফাউন্ডেশনর প্রতিবেদনে বলা হয়, “ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃত প্রফেসর মুহাম্মদ ইউনূস দারিদ্র বিমোচন প্রচেষ্টায় একক ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যম কী অবদান রাখতে পারে তার শক্তিশালী উদাহরণ।” 
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন সান ফ্রানসিসকোর মেয়র এড লী ও প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর জর্জ পি. শুল্জ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক