,

ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান নিখোঁজ

news-image

ইন্দোনেশিয়ায়  শুক্রবার যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। অভ্যন্তরীণ রুটে চলা বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাসাম্বা এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ২টা ২৯ মিনিটে এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ এয়ারক্রাফট যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপিকে এজেন্সির প্রধান ব্যামবাং সুলিস্থো বলেন, ‘আমরা আরও বিস্তারিত জানার অপেক্ষায় আছি। আমি ও আমার দল আজ রাতেই সেখানে যাচ্ছি। শনিবার সকাল নাগাদ উদ্ধার ততপরতা শুরু হতে পারে। কারণ এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। ঘটনার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক তিনজন শিশু ও তিনজন ক্রু ছিলেন। এক ঘণ্টার যাত্রা শেষে এটি মাকাসার বিমানবন্দরে নামার কথা ছিল।
মাকাসার বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুল মুনির টিভি ওয়ানকে বলেন, যাত্রা শুরু করার মাত্র ৮ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চলতি বছরের আগস্ট মাসে ৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় আরেকটি বিমান নিখোঁজের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর