,

যুক্তরাষ্ট্রে কলেজে গুলি, নিহত ১০ , নিউইয়র্ক সিটি ভয়াবহ বন্যা ঝুঁকিতে

news-image

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে অস্ত্রধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রাজ্যটির রোজবার্গ শহরে উমকুয়া কমিউনিটি কলেজে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

ডগলাস কাউন্টির কমিশনার সিএনএনকে জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে অন্তত একজন নারী। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। পোর্টল্যান্ড অরেগনিয়ান নামের স্থানীয় একটি পত্রিকা জানায়, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে  গুলিবর্ষণের খবর পায় পুলিশ। 

 

নিউইয়র্ক সিটি ভয়াবহ বন্যা ঝুঁকিতে 

 
বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বার বার বড় ধরনের ঝড়ের ফলে এবং সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিউইয়র্ক সিটি ভয়াবহ বন্যা ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন গবেষকেরা। এক সমীক্ষায় এই সতর্কবার্তা উঠে এসেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, এতে নিউইয়র্কে ২০১২ সালে প্রলয়ংকরী ঝড় স্যান্ডির আঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতায় ঘন ঘন ঝড় হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এ কারণে নিউইয়র্কে বন্যার ঝুঁকি বাড়ছে। মঙ্গলবার প্রসিডিংস অব দ্য আমেরিকান একাডেমি অব সাইন্সেস (পিএনএএস) সাময়িকীতে ওই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। গবেষণার ফলাফলের ভিত্তিতে গবেষকেরা সতর্ক করেন যে, আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে বার বার বড় ধরনের ঝড় আঘাত হানতে পারে। আগে যা ৫০০ বছর পর পর হতো, ভবিষ্যতে তা ২৫ বছর পর পর হতে পারে। এ জন্য বিজ্ঞানীরা মানুষের কর্মকান্ডের কারণে গ্রিন হাউস গ্যাস নির্গমন থেকে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করেছেন।
image_274330.newyork1


২০১২ সালের ৩০ অক্টোবর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে নিউইয়র্ক ও নিউ জার্সিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহত হয় ১৩২ জন। ৮৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত উত্তর আটলান্টিকে হারিকেন সংঘটনের হার এবং এর শক্তি পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। এরপর তারা ওই ফলের সঙ্গে ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তথ্যের তুলনা করেন। শীর্ষ গবেষক আন্দ্রা রিডের ভাষ্য, তারা তাদের গবেষণায় আটলান্টিক উপকূলে বিশেষ করে নিউইয়র্ক শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে চেয়েছেন।


গবেষকেরা বলেন, ২০১২ সালে স্যান্ডির প্রভাবে সৃষ্ট বন্যার পেছনে বেশ কিছু কারণ কাজ করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের উচ্চতা বৃদ্ধি, প্রবল জোয়ার, বিশেষ করে ওই ঝড়ের সামগ্রিক আকৃতি। আগস্টের শেষের দিকে নাসার বিজ্ঞানীরা জানান, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বিশ্বব্যাপী সমুদ্র তলদেশের উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত সর্বশেষ উপাত্ত থেকে বোঝা যাচ্ছে আগামী ১শ’ থেকে ২শ’ বছরের মধ্যে সমুদ্র তলদেশের উচ্চতা তিন ফুট বা এর বেশী বৃদ্ধি পেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ