,

সিরিয়ায় ‘বিমান হামলা শুরু করেছে’ রাশিয়া

news-image

এসইউ-২৪ যুদ্ধ বিমানগুলো হামলায় অংশ নেয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।  
রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সিরিয়ায় সামরিক অভিযান অনুমোদন করার পর দেশটির যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা সিএনএনকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
 
ওই কর্মকর্তা জানান, সিরিয়ার পশ্চিমাঞ্চলের হোমস শহরে এই হামলা চলানো হয়। হামলার আগে ওয়াশিংটনকে এ ব্যপারে জানানো হয় বলেও তিনি জানান। এর আগে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন আসাদ। 
অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, এসপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো আইএসের বিভিন্ন লক্ষবস্তুতে হামলা চালায়। পাঁচ ঘণ্টার ওই অভিযানে ছয়টি ফাইটার জেট অংশ নেয়। এতে আইএসের একটি ক্যাম্প ধ্বংস করা হয় বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানিয়েছেন। জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করার ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো এই হামলা চালালো দেশটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ