,

চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবারেই !

news-image

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল আসছে না এটা এক প্রকার নিশ্চিতই। টেস্ট দলে থাকা সব ক্রিকেটারকে নিজেদের রাজ্য দলে ফেরত যেতে বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আশায় বুক বেঁধে আছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে বিসিবি। আর সেই সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার আসতে পারে। বিসিবি সূত্রে এমনই জানা গেছে। তবে এ ব্যাপারে বিসিবি সূত্র পুরোপুরি নিশ্চিত নয়। জানানো হয়েছে আগামীকাল একটা মিটিং করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই মিটিংয়ের পরই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। শুরুতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে অজিরা সফর পেছালেও তারা যে আসবে না কখনো এমনটি মনে হয়নি। নিরাপত্তা ব্যবস্থা নিজ চোখে দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে তিন সদস্যের পর্যবেক্ষক দলও এসেছিল। ডিজিএফআই, পুলিশ, র‌্যাবের সবার সাথেই মিটিং করেছে তারা। কিন্তু ফিরে যাওয়ার দিন অনাকাঙ্খিত এক ঘটনা ঘুরিয়ে দিয়েছে ঘটনার মোড়। ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করা হয়। এমন খবর নিয়েই দেশে ফেরে ক্রিকেট অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। এরপরই দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়- বাংলাদেশ সফর বাতিল করার পথে অস্ট্রেলিয়া। তবে এখনো ক্রিকেট অস্ট্রেলিয়া সফর বাতিলের বিষয়ে কিছু জানায়নি বিসিবিকে। বাংলাদেশ ঘুরে যাওয়া পর্যবেক্ষক দলের রিপোর্ট দেখবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর মিটিং করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। কিন্তু আনুষঙ্গিক বেশ কিছু বিষয়ের কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার বিষয়টি অনেকটা পরিষ্কার হয়েই উঠেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে