বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি- সুখবর দিলো বাংলাদেশকে

news-image

জানা ছিল যে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবধি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর বুধবার, ৩০ সেপ্টেম্বর এসে এই মর্যাদার লড়াইয়ের লাইন আপ ঘোষণা করে দিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর সেই লাইন আপে সুখবর আছে বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাইং রাউন্ড খেলার সুযোগ হয়েছিল দলটির। এরপর আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে খেলার সুযোগ দেয়া হচ্ছে তাদের। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি এই তথ্য প্রকাশ করেছে। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন র‌্যাংকিংয়ের সাতে অবস্থান করছে। আট নম্বরে আছে পাকিস্তান। নয় নম্বরে থাকায় এবার এই টুর্নামেন্টে দেখা যাবে না ২০০৪ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। জানিয়ে রাখা ভাল, আগামী বছরে জুনের প্রথম দিন থেকে শুরু করে আঠারো তারিখ অবধি চলবে এই টুর্নামেন্ট। 
সূত্র: আইসিসি 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে