বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অফিস সময়ে সরকারি ডাক্তার প্রাইভেট হাসপাতালে দায়স্বীকার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনাস ইবনে মালেক। গতকাল বুধবার সকালে তিনি হাসপাতালে আসেন। হাজিরা খাতায় স্বাক্ষরও করেন। ১১টা ৪০মিনিটে চলে যান হাসপাতাল সংলগ্ন ‘ইনসাফ মেডিকেল সেন্টার’ নামক প্রাইভেট হাসপাতালে। সেখানে শুরু করেন প্র্যাকটিস। এসময় তিনি গনমাধ্যম কর্মীদের জালে ধরা পড়ে যান। তিনি অকপটে তার ভুল স্বীকার করেন। গতকাল সকালে সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, কয়েকজন চিকিৎসক রোগী দেখছেন। আবার ২/১টি কক্ষ ফাঁকা।চিকিৎসকরা আসবেন এমন অপেক্ষায় রয়েছেন বেশ কিছু রোগী। সকাল ১১টায় দেখা যায় ডা. আনাস ইবনে  মালেক   হাসপাতালে  এসেছেন।  কিছুক্ষণ  পরই   আবার  নেই।   ১১টা  ৪০  মিনিটে দেখা  যায় তিনি হাসপাতাল   সংলগ্ন   একটি   প্রাইভেট   হাসপাতালে   রোগী   দেখছেন।   আর   আলট্রসনো   করছেন।   এ   সময় একাধিক রোগী অভিযোগ করে বলেন, তিনি সহ আরো কয়েকজন ডাক্তার আছেন। তারা প্রায়ই হাসপাতাল ছেড়ে এভাবে  ক্লিনিকে চলে  আসেন। অনেক ডাক্তার  সরকারি  হাসপাতাল  থেকে রোগী সাথে করে  নিয়ে আসেন।   ১২টার   দিকে   ভারপ্রাপ্ত   স্বাস্থ্য   ও   পরিবার   পরিকল্পনা   কর্মকর্তা   (আবাসিক   চিকিৎসক)   ডা.নোমান   মিয়াকে   মুঠোফোনে   অফিস   সময়ে   একজন   সরকারি   চিকিৎসকের   প্রাইভেট   হাসপাতালে প্র্যকটিসের তথ্য দেয়া হলে তিনি তাই নাকি? বলেই হতকচিত হয়ে যান। পরে বলেন বিষয়টি দেখছি। তবে মেডিকেল অফিসার ডা. আনাস ইবনে মালেক অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিসের দায়স্বীকার করে বলেন, এটা আমার ভুল হয়েছে।  আর এম ও স্যার আমাকে অনেক ধমক দিয়েছেন। আসলে আজকে(গতকাল) আমার ডে অফ ছিল। ডে অফের দিনও যে এ সময়ে প্রাইভেট হাসপাতালে কাজ করা যাবে না সেটা আমার জানা ছিল না।