,

চীনে ফুটবল স্কুল খুলবেন ব্রাজিলের রোনাল্ডো

news-image

চীনে ৩০টির মতো ফুটবল স্কুল চালু করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনাল্ডো। বিশ্ব ফুটবলে নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়ান জায়ান্টরা যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতেই সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইচিগুলো মূলত বেইজিং, সাংহাই ও সেনজেন শহরে হবে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার জানিয়েছেন এ লক্ষ্যে নভেম্বরে বেইজিং এ আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।
 
চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের উৎসাহেই এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। ফুটবলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে তার ইচ্ছা চীনে একদিন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। অতীতে এশিয়ার ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে চীনের ঐতিহ্য থাকলেও দুর্নীতির কারণে সেই ইতিহাস এখন অতীত। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ