,

সিরিজ জিতে নিলো পাকিস্তান

news-image

হারারেতে প্রথম টি২০ ম্যাচে মাত্র ১৩৬ রান করে জিতেছিল পাকিস্তান। আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তান করল ওই একই স্কোর। শেষ ম্যাচে ১৫ রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আর এই জয়ে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি শহিদ আফ্রিদির দল। আফ্রিদি নিজেও সুবিধা করতে পারেননি। তিনি ২ বলে ২ রান করে বিদায় নেন। তবে পাকিস্তানকে এগিয়ে দেন উমর আকমল। তিনি ২৬ বলে ২টি চার ও ১টি ছক্কা দিয়ে অপরাজিত ২৮ রান করেন। এছাড়া শোয়েব মাকসুদের ছিল ২৬ রান। টার্গেট ছোট হলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২১ রান করে। পাকিস্তানি বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়েছিল স্বাগতিক দল। ২৪ রানে তারা ৪টি উইকেট হারায়। তবে সিকান্দার রাজা (৩৬) ও শেন উইলিয়ামস (৩৯) দলকে টেনে নিয়েছেন অনেকখানি। তবে শেষ রক্ষা আর হয়নি। বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ