বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান কি মুনের কাছে কাশ্মিরে গণভোটের দাবি জানালেন নওয়াজ শরিফ

news-image

বান কি মুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কাশ্মিরে গণভোট গ্রহণের দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় ভারত-পাকিস্তানের জন্য জাতিসংঘের মিলিটারি পর্যবেক্ষক সংঘটিকে (ইউএনএমওজিআইপি) আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। রবিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বন্ধ করার জন্য মুনের হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়াও কাশ্মীর সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব রূপায়ণের মাধ্যমে গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি। অবশ্য জাতিসংঘের তরফ থেকে জানানো হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার শান্তিপূর্ন সম্পর্ক বলবৎ রাখার জন্যই আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, লড়াই হওয়া উচিত সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে। দ্যা হিন্দু।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে