,

কয়লাকাণ্ডে মনমোহন সিং নির্দোষ: আদালতকে সিবিআই

news-image

নিয়ম বহির্ভূতভাবে কয়লা ব্লক বণ্টন মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বিরুদ্ধে পর্যাপ্ত এবং জোরাল কোনও তথ্যপ্রমাণ মেলেনি৷আজ সোমবার বিশেষ আদালতকে এ কথা জানান কেন্দ্রীয় তদন্ত ব্যুরো(সিবিআই)৷ বিশেষ সরকারি কৌঁসুলি আরএস চিমা সিবিআই বিচারক ভরত পরাশরকে জানান, প্রাথমিকভাবে ড. মনমোহন সিংয়ের বিরুদ্ধে কোনও প্রকৃত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি৷ জিন্দাল স্টিল এবং গগন স্পঞ্জকে ঝাড়খণ্ডের অমরকোণ্ডা মুরগাদঙ্গল ব্লক অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে৷ অভিযোগটি অবশ্য তুলেছিলেন এই কেলেঙ্কারিতে আগাপাশতলা ফেঁসে যাওয়া মধু কোড়া৷
কয়লা কেলেঙ্কারি মামলায় ড. মনমোহন সিংকেও সমন ধরানোর দাবিতে গত মাসে আবেদন জানান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া৷ যদিও তখনই এর বিরোধিতা করেছিল সিবিআই৷তাদের বক্তব্য, মামলা অযথা ঝুলিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত কোড়া নিত্য নতুন বাহানা তুলছেন৷ সিবিআই আদালত অবশ্য আগামী ১৬ অক্টোবর মধু কোড়ার আরজি নিয়ে তাদের ফয়সালার কথা জানাবে৷
মধু কোড়া তাঁর আবেদনে বলেন, সিবিআই যে সকল তথ্য প্রমাণ পেশ করেছে তাতে স্পষ্ট যে যদি কোনও ষড়যন্ত্র সত্যিই হয়ে থাকে, তাহলে তা মনমোহন সিংয়ের মদত ছাড়া সম্ভব নয়৷ কারণ যাবতীয় ব্লক বণ্টন নিয়ে শেষ কথা বলার কর্মকর্তা একমাত্র কয়লা মন্ত্রীই (সেই সময়ে মনমোহনের হাতেই ছিল কয়লা মন্ত্রক)৷ মধু কোড়ার পাশাপাশি কয়লা কেলেঙ্কারিতে অন্য অভিযুক্তরা হলেন কংগ্রেস নেতা নবীন জিন্দল, কেন্দ্রীয় কয়লা মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী দাসারি নারায়ণ রাও এবং প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা৷ 
–  

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর