শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল, অস্ট্রেলিয়া সিরিজে কোন পরিবর্তন থাকছে না বাংলাদেশ শিবিরে

news-image

পাকিস্তান নারী দলের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ  খেলতে  সোমবার ঢাকা ছেড়েছে সালমা খাতুনের দল। সোমবার বেলা ১টা ৩৫ মিনিটে ইকে-২৬৭ ফ্লাইটে করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সালমারা। পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ  খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে। আট দিনের সফর শেষে আগামী ছয় অক্টোবর দেশে ফিরবেন সালমা-জাহানারারা। সোমবার দেশ ছাড়ার আগে নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, "পাকিস্তান সফর নিয়ে প্রথমে ভয় ছিল। তবে এখন সেই ভয় কেটে গেছে। অবশ্যই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।"

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেয়।

বাংলাদেশ নারী ক্রিকেট দল : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।অপেক্ষমান: সানজিদা ইসলাম, সুমনা আক্তার। ফোকাস বাংলা।

 

অস্ট্রেলিয়া সিরিজে কোন পরিবর্তন থাকছে না বাংলাদেশ শিবিরে
অস্ট্রেলিয়া সিরিজের পরিবর্তন নেই বাংলাদেশ দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের টেস্ট দলটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য আগের সিরিজের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কার কালো মেঘ কাটেনি এখনও। তবে নিজেদের কাজ গুছিয়ে রাখছে বিসিবি। সোমবার ঘোষণা করা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল।1443443665

আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই অবশ্য সোমবার দুপুর থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। প্রথম দিনের অনুশীলনে ছিলেন তাইজুল ইসলামও। জন্ডিসের কারণে ঈদের আগে এলিট প্লেয়ার্স কন্ডিশনিং কাম্পে থাকতে পারেননি এই বাঁহাতি স্পিনার। ১৪ জনের দল থেকে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ৭ জন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে আছেন ৬ জন। আর ব্যক্তিগত কারণে ছিলেন না সহ-অধিনায়ক তামিম ইকবাল।

অস্ট্রেলিয়া দল নির্ধারিত সময়ে বাংলাদেশে না এলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির আশাবাদ ব্যক্ত করে বলেন, সিরিজের ম্যাচগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সূচি অনুসারে আগামী ৯ অক্টোবর অজিদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামার কথা বাংলাদেশের। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।